প্রকাশিত: ১৩/০৮/২০১৭ ২:৩৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১৪ পিএম
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট ::
টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য তিন কোটি টাকা। শনিবার গভীর রাতে ২ ব্যাটালিয়নের টেকনাফ বিওপির সুবেদার মোঃ ইব্রাহিম হোসেনের নেতৃত্বে টহলদল টেকনাফের নেটংপাড়ার বরফকল এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার সীমান্ত থেকে নাফ নদী পেরিয়ে ৩/৪ জন লোক দুইটি প্যাকেট হাতে টেকনাফের নাইট্যংপাড়ার বরফকল এলাকা দিয়ে অনুপ্রবেশ করে। এসময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারী অন্ধকারে পাহাড়ের ভেতর পালিয়ে যায় এবং তাদের হাতে থাকা প্যাকেটগুলো ফেলে দেয়। পরে টহলদল প্যাকেটগুলো তল্লাশী করে তিন কোটি টাকার এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে ২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জোম্মাদার বলেন, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer