প্রকাশিত: ২৫/০৪/২০২০ ৪:০২ এএম

করোনা আক্রান্ত তিন ব্যক্তিকে কক্সবাজারের টেকনাফ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য রামু আইসোলেশনে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধায় জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএমের অ্যাম্বুলেন্সে করে তাদের নিয়ে যাওয়া হয়। একই দিন রাতে টেকনাফ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ ৫৩ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এর মধ্যে ৯ চিকিৎসক, ১৬ নার্স এবং ২৮ জন হাসপাতালের কর্মচারী বলে জানা গেছে।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বলেন, এখন পর্যন্ত টেকনাফে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের এখান রামু আইসোলেশনে পাঠানো হয়েছে। ফলে তিনিসহ হাসপতালের চিকিৎসক ও নার্সসহ ৫৩ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসের মাধ্যমে কক্সবাজার মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘এর আগে ১০৭ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের পজেটিভ আসলেও, বাকিদের নেগেটিভ রিপোর্ট এসেছে। করোনা আক্রান্ত তিন জনই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা এবং তারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।’

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...