প্রকাশিত: ০৮/০৩/২০১৮ ১২:০৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪১ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের টেকনাফে ডাকাতের গুলিতে আরেক ডাকাত নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি রনজিত বড়ুয়া। এ সময় আরো দুই ডাকাতকে আটক করা হয়েছে।

নিহত ডাকাত বাইল্যা (৩০) টেকনাফের ত্রাস বহু মামলার পলাতক আসামি হাকিম ডাকাতের অন্যতম সহযোগী। এ ঘটনায় নুরুল আলম নামে আরেক ডাকাত গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে গেছে। নুরুল আলম আনসার ক্যাম্পে হামলা ও লুট মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

টেকনাফ থানার ওসি রনজিত বড়ুয়া জানান, সকালে দু’দল ডাকাত মুখোমুখী হয়ে গোলাগুলিতে জড়ায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে বইল্যা ডাকাত নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবদুর রাজ্জাক ও আব্দুস সালাম নামে দুই ডাকাতকে আটক করে। নিহত ডাকাতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer