প্রকাশিত: ১৮/০১/২০২১ ৮:৪১ এএম

বিশেষ প্রতিবেদক::
কক্সবাজারের টেকনাফে মাইক্রোবাস গাড়ির সিটে বেল্টের নিচ থেকে ১৮ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
(আজ) গতকাল রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে
টেকনাফ পৌরসভার পাওয়ার হাউজের পূর্ব দিকে কায়ুকখালীপাড়া সড়কে পাশে অবস্থানরত একটি মাইক্রোবাস থেকে ইয়াবা গুলো উদ্ধার করা হয়েছে। রাত সাড়ে আটটার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি।

লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে (আজ) গতকাল বিকেলে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে টেকনাফ পাওয়ার হাউজের পূর্ব দিকে কায়ুকখালীপাড়ার সড়কের পাশে অবস্থানরত একটি মাইক্রোবাস স্থানীয় জনসাধারণের সম্মূখে তল্লাশি করা হয় এবং গাড়ির সিটে বেল্টের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা পলিথিন ব্যাগের ভিতরে থাকা ১৮ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। উক্ত অভিযানে গাড়ির চালক না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ইয়াবা ও মাইক্রোবাসটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer