প্রকাশিত: ৩০/০৪/২০১৯ ৭:০৫ এএম

গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ
টেকনাফে মাদক বিরোধী বিশেষ অভিযানে এক নারীসহ ৮জন খুচরা মাদক বিক্রেতা ও সেবনকারী আটক।২৯ এপ্রিল টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অত্র উপজেলার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। সুত্রে জানা যায়
উক্ত অভিযানে এক নারীসহ ৮জন খুচরা মাদক বিক্রেতা ও মাদক সেবীকে আটক করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
তথ্য সুত্রে আরো জানা যায়,
২৯ এপ্রিল দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসানের নেতৃত্বে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় আইন শৃংখলা বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে সাথে নিয়ে একটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে এক নারীসহ ৮ জন খুচরা মাদক বিক্রেতা ও মাদক সেবীকে আটক করতে সক্ষম হয়। এরপর ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এর মধ্যে নুর হোসেনের পুত্র জায়তুল আলম (৬ মাস), সোলতান আহমদের পুত্র মোহাম্মদ রাসেল (১ বছর),
মৃত সোলেমানের পুত্র নুর মোহাম্মদ (৭ মাস),
মোহাম্মদ ইসলামের পুত্র হাফেজ আহমদ (১ বছর), সোলতান আহমদের পুত্র মোহাম্মদ রফিক (৩ মাস), আব্দুল খালেকের পুত্র মোহাম্মদ পারভেজ (২ মাস), সিরাজুল ইসলামের পুত্র শহীদুল ইসলাম (৩ মাস) এবং মোহাম্মদ সলিমের স্ত্রী মুবিনা আক্তারকে (৩ মাস)। সাজাপ্রাপ্ত আসামীদের কারাগারে প্রেরণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এই ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান জানান, ২৯ এপ্রিল দিনব্যাপী ঝটিকা এক মাদক বিরোধী অভিযান পরিচালনা এসব মাদক সেবী ও খুচরা বিক্রেতাদের আটক করা হয়। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কারাগারে প্রেরণের জন্য থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।####

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...
Single Page Footer