প্রকাশিত: ২৯/০১/২০১৮ ৭:৫০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:২৬ এএম

টেকনাফ প্রতিনিধি::

টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ২২লাখ ৮০ হাজার টাকার মূল্যমানের ৭হাজার ৬শ পিস ইয়াবা ও একটি মোটর সাইকেলসহ এক পাচারকারীকে আটক করেছে।

জানা যায়, টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি এসআই শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কে নাম্বারবিহীন একটি পালসার মোটর সাইকেল থামিয়ে তল্লাশি চালান। সেসময় অভিনব কায়দায় লুকানো ২২লাখ ৮০হাজার টাকা মূল্যমানের ৭ হাজার ৬শ পিস ইয়াবা ও মোটর সাইকেলসহ চট্টগ্রাম সিটির বায়েজিদ বোস্তামীর পূর্ব নাসিরাবাদস্থ চন্দন নগর জেডএ আবাসিক এলাকার শামসুল হুদার ছেলে রবিউল হাসান (৩৫) কে আটক করেন।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...