ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৭/২০২৫ ৮:৫৩ পিএম

কক্সবাজারের টেকনাফে এক ব্যক্তির পায়ুপথ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর আহমদ।বাংলাদেশী থ্রিলার উপন্যাস

শনিবার (১২ জুলাই) বিকেলে টেকনাফ-মেরিন ড্রাইভ সড়কের ইমামের ডেইল এলাকায় বিজিবির চেকপোস্টে তাকে আটক করা হয়। ২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তল্লাশির সময় নুর আহমদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় তার শরীরের পায়ুপথ থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেছেন।

বিজিবির কক্সবাজার সেক্টরের একজন কর্মকর্তা বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের অভিযোগ, নুর আহমদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মাদক সংশ্লিষ্টতার অভিযোগ থাকলেও রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ মুখ খুলতে সাহস পেত না। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে থেকে সে কার্যত একটি মাদক নেটওয়ার্ক পরিচালনা করছিল। পেছনে ছিল আরও প্রভাবশালী রাজনৈতিক ছায়া, যা তাকে রক্ষা করে আসছিল প্রশাসনের নজরদারি থেকে।

নেটিজেনসহ সচেতন মহল বলছে, বিএনপির একজন দায়িত্বশীল নেতা এভাবে ইয়াবা পাচারে জড়িত থাকার ঘটনায় দলীয় অবস্থান নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভও দানা বাঁধছে। রাজনৈতিক দলের স্থানীয় নেতৃত্ব যদি এভাবে সীমান্তে মাদকের সেবক হয়ে উঠে, তাহলে ইয়াবা বিরোধী লড়াই কতটা ভঙ্গুর তা বলার অপেক্ষা রাখে না।

এ বিষয়ে টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...