প্রকাশিত: ৩০/১২/২০১৭ ৯:৪২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৪৪ এএম

আবুল আলী,টেকনাফ::

টেকনাফে দুটি আগ্নেয়াস্ত্র, দুটি লম্বা কিরিচ ও ২ হাজার ৯৫০ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে মডেল থানার পুলিশ। শনিবার বিকালে দিকে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গাজীপাড়া এলাকা থেকে (ওসি তদন্ত) শফিউল আজম, এসআই নির্মলেন্দু চাকমা, তাপস কান্তি দাশ, মিসবাহ হক ও ডালিম বড়–য়ারে নেতৃত্বে এসব অস্ত্র কিরিছ ও ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- হ্নীলা ইউনিয়নের উলুচামরীর মৌলভী রশিদ আহমদের ছেলে মো: তারেক (২২) ও গাজীপাড়ার নুরুল আলমের ছেলে নুর হাফেজ (১৮)।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খান বলেন, হ্নীলার রঙ্গিখালীতে গোপন সংবাদের ভিত্তিতে মৃত আবুল কালামের বাড়িতে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, দুটি কিরিচ ও ২ হাজার ৯৫০পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। এসময় বাড়ির মালিক মৃত আবুল কালামের স্ত্রী রাজিয়া বেগম পালিয়ে যায়। এ ঘটনায় বাড়ির মালিক রাজিয়া বেগম ও তার ছেলে হারুন রশিদকে পলাতক আসামী করা হয়েছে। তিনি আরো জানান, পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে এবং আটককৃতদের কাল আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হবে।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer