৭ দিন পেরোলেও দখলমুক্ত হয়নি উখিয়ার সড়ক
উখিয়া উপজেলার কুতুপালং, কোটবাজার, উখিয়া সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন এলাকায় যানজট নিরসনে অবৈধ স্থাপনা অপসারণের ...


গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ :
কক্সবাজার টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে জায়েদ আলম (৩০) নামে এক রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পাশের একটি ইটাভাটা থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক জায়েদ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের উলা মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রণজিত কুমার বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে এর আগেও একাধিক ডাকাতি মামলা রয়েছে।
পাঠকের মতামত