প্রকাশিত: ০৯/১১/২০১৬ ৯:১১ পিএম
অপহৃত রেশমি আক্তার (বাঁয়ে) ও অপহরণকারী মোঃ হেলাল (ডানে)
টেকনাফ প্রতিনিধি ::: টেকনাফ উপজেলার হ্নীলা থেকে অপহৃত জেডিসি পরীক্ষার্থী রেশমীকে দুইদিন পর উদ্ধার করেছে পুলিশ। ৯ নভেম্বর সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। অপহৃত রেশমী নাসরিন হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসা থেকে এবারের জেডিসি পরীক্ষার্থী ও হ্নীলার কামাল হোসাইনের মেয়ে।
গত ৭নভেম্বর দুপুর দেড়টায় উপজেলার একমাত্র জেডিসি পরীক্ষা কেন্দ্র হ্নীলা রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা জেডিসি কেন্দ্রে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে অটোরিক্সাযোগে আলীখালী রাস্তার মাথায় পৌঁছলে রঙ্গিখালী লামার পাড়ার নুর আহমদ প্রকাশ আই মেম্বারের পুত্র হেলাল উদ্দিন, জাহেদ হোছনের পুত্র রিয়াজ উদ্দিন,রশিদ আহমদের পুত্র লুৎফুর রহমানসহ ৫/৬জন অটোরিক্সার গতিরোধ করে লেদার মৃত কামাল হোছনের মেয়ে, হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্রী রেশমী নাসরিনকে অপহরণ করলে শোর-গোল শুরু হয়। অটোরিক্সা চালক আনোয়ার সাহসিকতার পরিচয় দিয়ে লুৎফুর রহমানকে আটকে রাখে। পরে উপস্থিত লোকজনের সহায়তায় ধৃত লুঃফুর রহমানকে থানা পুলিশে হস্তান্তর করা হয়। অপহৃতের ভাই মোঃ ইসলাম বাদী হয়ে অপহরণকারী হেলালসহ ৭জনকে আসামী করে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এরই সুত্রধরে টেকনাফ থানা পুলিশ (এএসআই মাসুদ মুন্সী) অভিযান চালিয়ে অপহরণকারীর পিতা নুর আহমদকে আটক করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ী এলাকা থেকে স্থানীয় কোস্টগার্ডের সহায়তায় তাকে উদ্ধার করা হয়েছে।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ, উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। –

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer