প্রকাশিত: ১৪/১২/২০১৭ ৮:০৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৪১ এএম

হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফে লেদা রোহিঙ্গা বস্তিতে অগ্নিকান্ডে বাজার পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে আনুমানিক ২০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, ১৩ ডিসেম্বর রাত সোয়া ৮টারদিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তিতে স্থানীয় মোরা পাড়ার জনৈক দুদু মিয়ার পুত্র আব্বাসের চা ও মুদি দোকান হতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে তা দ্রুত তরকারী বাজারের চারদিকে ছড়িয়ে পড়ে। উপস্থিত স্থানীয় ও রোহিঙ্গারা মিলে কোন প্রকারে আগুন নিয়ন্ত্রণে আনলেও এতে প্রায় ২২টি দোকান পুঁেড় নিমিষেই ছাঁই হয়ে যায়। এতে নগদ টাকা, মালামাল ও আসবাবপত্রসহ আনুমানিক ২০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হতে পারে বলে আশংকা করছেন স্থানীয় মেম্বার নুরুল হুদা। তবে এতে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। অবশ্যই বিলম্বে হলেও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। এই অগ্নিকান্ডের খবর পেয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ হোছন ছিদ্দিক, মডেল থানা পুলিশের বিশেষ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাঠকের মতামত

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer