প্রকাশিত: ০৮/০৯/২০১৭ ৮:৪৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫৪ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
টেকনাফের হোয়াইক্যং মডেল ইউনিয়নের পাহাড়ী এলাকার রইক্ষ্যং নতুন স্থাপিত অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পে ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় যমজ সন্তান প্রসব করেছেন এক রোহিঙ্গা প্রসুতী।
জানা যায়, মিয়ানমারের চলমান সহিংসতায় প্রসব বেদনা নিয়ে সদ্য পালিয়ে আসা রোহিঙ্গা মা জন্ম দিলেন যমজ শিশু। কিন্তু দুই নবজাতকের মধ্যে এক সন্তানকে বাঁচাতে পারেননি তিনি। প্রসূতি নারী রেহেনা বেগম (২২) মংডুর রাচিদং এলাকার পেঠান আলীর স্ত্রী। তাঁরা দু’জন দুইদিন পূর্বে পালিয়ে নাফ নদী পার করে এপারে অনুপ্রবেশ করেন। প্রসব বেদনা তীব্র হওয়ায় তাঁদের ঠাঁই হয় টেকনাফ উপজেলার একমাত্র নতুন অস্থায়ী শরণার্থী শিবির হোয়াইক্যং ইউনিয়নের পাহাড়ী এলাকার রইক্ষ্যং। তাঁদের আরেকটি আড়াই বছরের ছেলে সন্তান রয়েছে। নাম তার আব্দুল হাফেজ।

৭ সেপ্টেম্বর সন্ধ্যায় এ ক্যাম্পের গণস্বাস্থ্য কেন্দ্রের অস্থায়ী মেডিকেল টিমের সহযোগিতায় রেহেনা বেগমের ডেলিভারী করানো হয়। ডাঃ রসু ও ডাঃ আরিফ, প্যারামেডিক রোজিনা, আশীষ, আনিস, চিত্রা, টুম্পা, রোজিনা আক্তার তাঁর ডেলিভারী কার্য সম্পাদন করেন। এতে সার্বিক পরিচালনা করেন কক্সবাজার গণস্বাস্থ্য কেন্দ্রে ইনচার্জ জোনাব আলী।

রেহেনা বেগম জানান, মিয়ানমারে হত্যা, ধর্ষণ, ঘরবাড়ি আগুন দিয়ে পুড়ানোসহ নির্যাতনের মাত্রা সীমাহীন বেড়ে যাওয়ায় তাঁদের অনাগত সন্তানকে বাঁচাতে এপারে চলে আসেন। কিন্তু আসার সময় রেহেনার প্রসব বেদনা বাড়তে থাকে। দুই দিন পরে বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় দুই ছেলে সন্তানের জন্ম দেন। বিশ মিনিট পরে এক ছেলের সন্তানের স্বাভাবিক মৃত্যু হয়। গণস্বাস্থ্য থেকে নব জাতকের নাম রাখেন জয়। জোনাব আলী মারা যাওয়া নব জাতকটি স্বাভাবিক ছিলান জানিয়ে বলেন, রোহিঙ্গারা এদেশে আসার পর থেকে রইক্ষ্যং অস্থায়ী ক্যাম্পে আমাদের চিকিৎসা টিম ও শুকনা খাবার বিতরণ অব্যাহত রয়েছে। ইতিমেধ্য ২ হাজার ২০০ জন রোহিঙ্গা নাগরিককে চিকিৎসা দেয়া হয়েছে। আরো ৭০ থেকে ৮০ জন সন্তান সম্ভাবা মাকে ফলোআপ করা হচ্ছে।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer