প্রকাশিত: ০৯/১১/২০২০ ৩:০৩ পিএম , আপডেট: ০৯/১১/২০২০ ৩:০৪ পিএম

জাহেদ হাসান :
চট্টগ্রাম পটিয়া থানাধীন কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম গামী মার্সা গাড়ি তল্লাশী করে ৩ হাজার ৫ শত পিস ইয়াবাসহ উখিয়া উপজেলা ও টেকনাফ উপজেলার ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পটিয়া শাখা।

সোমবার( ৯ নভেম্বর)সকাল ১০ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের চট্টগ্রাম খ-সার্কেল পটিয়া শাখার এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানাধীন এন জে উচ্চ বিদ্যালয় এবং মোজাফরাবাদ মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশনের বিপরীত পার্শ্বে চট্টগ্রাম গামী মার্সা গাড়িতে থাকা ২ যাত্রীর দেহ তল্লাশী করে ৩ হাজার ৫ শত পিস ইয়াবা উদ্ধার সহ তাদের আটক করা হয়।

আসামী১। মোঃ ফাইসেল (২১)পিতা- মৃত সাব্বির আহমদ, মাতা- হাসিনা খাতুন, সাং- শাহ মিস্ত্রি পাড়া, ৯ নং ওয়ার্ড, শাহপরীর দ্বীপ, টেকনাফ- কক্সবাজার।তার কাছ থেকে ২৫ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

২।মুহাম্মদ ইদ্রিস (৪০)পিতাঃ সোলতান আহম্মদ, মাতা- আজম বাহার, সাং- নলবানিয়া,৮ নং ওয়ার্ড, পালংখালী, উখিয়া- কক্সবাজার।তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক হুমায়ূন কবির খন্দকার জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পটিয়া থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবত ইয়াবা পাচার করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিকার করে।

পাঠকের মতামত

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...