কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১
কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
টেকনাফের নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে নিয়োগ পেয়েছেন পারভেজ চৌধুরী (১৬৮৭২)। গত ৯ ফেব্রুয়ারী চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খন্দকার জহিরুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত ৯০ নম্বর স্মারকে সংস্থাপন শাখা থেকে জারীকৃত এক প্রজ্ঞাপনে পারভেজ চৌধুরী’কে টেকনাফের নতুন ইউএনও হিসাবে নিয়োগ দেওয়া হয়।
টেকনাফের নতুন ইউএনও হিসাবে নিয়োগ পাওয়া পারভেজ চৌধুরী বর্তমানে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি’র ইউএনও হিসাবে ২০১৯ সালের ২২ আগস্ট থেকে দায়িত্ব পালন করছেন। পারভেজ চৌধুরী বিসিএস (প্রশাসন) ৩০তম ক্যাডারের একজন গর্বিত সদস্য। পারভেজ চৌধুরী লক্ষীপুর জেলার বাসিন্দা এবং তাঁর শ্বশুর বাড়ি নীলফামারী জেলায়
পাঠকের মতামত