প্রকাশিত: ০৩/১১/২০১৭ ৯:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৩৫ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
ব্যক্তি মালিকানাধীন জমিতে রোহিঙ্গাদের জন্য রাস্তা নির্মাণ করায় ক্ষতিপুরণ দাবি করেছেন জমির মালিক সাঈদ আলম। তিনি এব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী কমিশণার (ভুমি) বরাবরে জমির খতিয়ান ও ওয়ারিশ সার্টিফিকেটসহ লিখিত আবেদন করেছেন বলে জানা গেছে।

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ১নং ওয়ার্ড কেরুনতলী গ্রামের মৃত হাজী নুর আহমদের পুত্র সাঈদ আলম জানান টেকনাফ-কক্সবাজার প্রধান সড়ক থেকে পশ্চিম দিকে চলাচলের জন্য ছোট্র আয়তনের একটি রাস্তা ছিল। এ রাস্তা দিয়ে চাকমারকুল পাহাড়ী এলাকায় যাতায়ত ছিল। রাস্তাটি সরকারী কোন রাস্তা নয়।

বর্তমানে সেখানে অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প করা হয়েছে। এতে সরকারী-বেসরকারী কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর যাতায়ত এবং ত্রাণ পরিবহণ সরবরাহ সুবিধার জন্য রাস্তাটি জমি মালিকের অনুমতি ও ক্ষতিপুরণ ছাড়াই ২০ ফুট প্রস্থ করে ব্রীক সলিন করা হচ্ছে। জমির তফশীল হচ্ছে উত্তর হ্নীলা মৌজার জেএল নং-৩, বিএস খতিয়ান নং-৭২৯, বিএস দাগ নং-৫ ও ৩ আন্দরে ৩১.৯৪ একর। আবেদনকারীর পক্ষে হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ নুর আহমদ আনোয়ারী এবং স্থানীয় মেম্বার আলহাজ্ব জালাল আহমদ সুপারিশ করেছেন।

ক্রয় সুত্রে জমির মালিক সাঈদ আলম বলেন ‘আমরা গরীব অসহায় বাসিন্দা। আমরা সর্বসাধারণের সুবিধার্থে ছোট আকারের রাস্তা বিনা মুল্যে আমাদের জমি দিয়েছিলাম। কিন্ত কোন ক্ষতি পুরণ ছাড়াই আমাদের প্রায় ১ কানি জমির উপর রাস্তা নির্মাণ করায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছি। আমরা জমির ক্ষতি পুরণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি’।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...