প্রকাশিত: ০১/০৫/২০২০ ৮:০০ এএম

কক্সবাজারের টেকনাফে দেখতে পাওয়া পোকাগুলো পঙ্গপাল নয় বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। বৃহস্পতিবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কাশেম স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, টেকনাফের ওই পোকার নমুনা সংগ্রহ করে ভিডিও করে বুধবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী মো. রুহুল আমিন ও দেবাশীষ সরকারের কাছে পাঠানো হয়েছিল।

কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে ফোনে জানিয়েছেন, এটা মরুভূমির যে পঙ্গপাল, সে পঙ্গপাল না। এটা ঘাসফড়িংয়ের একটি প্রজাতি হতে পারে।

এসময় কুরিয়ার সার্ভিসের সমস্যার কারণে পোকাটির নমুনা গাজীপুর কৃষি গবেষণা কেন্দ্রে পাঠানো যায়নি বলেও জানান তিনি।

জানা যায়, টেকনাফের এক এলাকায় কয়েক দিন আগে ‘পঙ্গপাল’ সদৃশ পোকা হানা দেয়। শত শত পোকা দল বেঁধে একের পর এক গাছের পাতা খেয়ে ফেলে সেখানে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer