প্রকাশিত: ০৮/০৮/২০১৭ ৭:২৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৩১ পিএম

টেকনাফ প্রতিনিধি :
টেকনাফের কলেজ পড়–য়া ছাত্র ও চট্টগ্রাম সরকারী কলেজের উদ্ভিদ ও প্রাণীবিদ্যা বিভাগের চর্তুথ বর্ষের ছাত্র মাইনুল ইসলাম (২০) কে গত শনিবার সকালে বরিশাল মেট্টোপলিটন পুলিশ ও র‌্যাবের একটি দল তার দেহ তল্লাশী চালিয়ে ২৫টি নীল প্যাকেট ভর্তি পাঁচ হাজার পিচ ইয়াবা বড়িসহ আটক করে। সে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন রঙ্গিখালী এলাকার মৌলভী ফোরকান আহমদের ছেলে। গত শনিবার “সীমান্তের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে শিক্ষার্থীরা” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। পুলিশ কমিশনার এসএম রহুল আমিন মুঠোফোনে বলেন, শনিবার সকালে ভোরে বরিশাল মেট্টোপলিটন পুলিশ ও র‌্যাবের একটি দল বরিশালের আগৈলঝাড়ার সেরাল এলাকার মাখনের ছেলে মানিকের কাছে ইয়াবা হস্তান্তরের জন্য মাইনুল কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকা হয়ে বরিশালে আসে। কিন্তু ইয়াবা হস্তান্তরের আগেই পুলিশ ও র‌্যাবের হাতে ধরা পরে মাইনুল। তার দেহ তল্লাশী চালিয়ে ২৫টি নীল প্যাকেট ভর্তি পাঁচ হাজার পিচ ইয়াবা বড়িসহ আটক করা হয়। এসময় তার অপর এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে কলেজ পড়–য়া মাইনুল ইসলাম স্থানীয় রঙ্গিখালী স্টুডেন্ট ফোরামের প্রচার সম্পাদক বলে জানাগেছে। ঐ সংগঠনের সেক্রেটারী আব্দুল্লাহ সবুজসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ইয়াবা পাচারের অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। স্থানীয়রা জাতীয় স্বার্থে শিক্ষার্থীদের মাদকের ছোবল থেকে বাঁচাতে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
আপনার মন্তব্য লিখুন…

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer