প্রকাশিত: ০২/০৫/২০২১ ৩:৩০ এএম

জাহেদ হাসান:
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পটিয়া শাখার একটি টিম চন্দনাইশ থেকে ২০০ গ্রাম ক্রিস্টাল আইস সহ টেকনাফের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১ মে) বিকাল সাড়ে ৪টার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের (খ-সার্কেল পটিয়া) এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ২০০ গ্রাম মিথাইল এমফিটামিনযুক্ত ক্রিস্টাল আইস সহ একজন লোক টেকনাফ থেকে চট্টগ্রামের দিকে বিভিন্ন যানবাহন পরিবর্তন করে আসছে,এমন সংবাদের উক্ত আভিযানিক টিম চন্দনাইশ থানার গাছবাড়িয়া কলেজ গেইট থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আসামী (১) মোঃ আতাউল করিম (৩৪)পিতাঃ মৃত আব্দুল করিম, মাতাঃ গুলজাহান বেগম, সাংঃ গোদারবিল(করিমের বাড়ি) ৬ নং ওয়ার্ড, টেকনাফ সদর।

আটককৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়ে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ হুমায়ুন কবির খন্দকার নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer