প্রকাশিত: ২১/০৪/২০১৮ ৬:৫০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫৪ এএম

টানা নয়দিনের লম্বা ছুটির ফাঁদে পড়তে চলেছে দেশ। যদিও এই নয় দিনের মধ্যে সাতদিন হলো সরকারি ছুটি, মাঝখানে দুদিন থাকছে কর্মদিবস। স্বভাবতই এই দুইদিন কোনোভাবে ম্যানেজ করে লম্বা ছুটিটা উপভোগের চেষ্টা করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এই ছুটির ফাঁদটা তৈরি হচ্ছে আগামী শুক্রবার (২৭ এপ্রিল) থেকে। শুক্র ও শনি দুইদিন সাপ্তাহিক ছুটি হওয়াায় ২৭ ও ২৮ এপ্রিল বন্ধ থাকছে অফিস। ২৯ এপ্রিল রোববার বৌদ্ধপূর্ণিমার সরকারি ছুটি। ৩০ এপ্রিল সোমবার থাকছে কর্মদিবস।

এরপর শ্রমিক দিবসের ছুটি ১ মে। পরদিন ২ মে বুধবার থাকছে পবিত্র শবে বরাতের ছুটি। ৩ মে বৃহস্পতিবার অবশ্য কর্মদিবস, অফিস-আদালত খোলা থাকবে। আবার ৪ ও ৫ মে শুক্র ও শনিবার রয়েছে সাপ্তাহিক ছুটি।

কেউ যদি ৯দিনের এই লম্বা ছুটিটা ভোগ করতে চান তাহলে ৩০ এপ্রিল সোমবার ও ৩ মে বৃহস্পতিবার ছুটি নিতে হবে। এছাড়া ছুটি থাকছে ২৭ থেকে ২৯ এপ্রিল, টানা তিনদিন। কর্মদিবসে একদিন বিরতির পর ফের ১ ও ২ মে ছুটি। বৃহস্পতিবার কর্মদিবসের পরেই আবার দুদিনের সাপ্তাহিক ছুটি।

সবমিলিয়ে লম্বা একটা ছুটির ফাঁদে পড়তে চলেছে বাংলাদেশ।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer