প্রকাশিত: ০১/০১/২০১৮ ৯:১২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৩৭ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ৩৫৪টি গ্রাম পুড়িয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী। জাতিসংঘের উপগ্রহ কার্যক্রম (ইউনোস্যাট) থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত রাখাইনের ম্যাপে চিহ্নিত করে একটি গ্রাফিক্স তৈরি করেছে বার্তা সংস্থা রয়টার্স। এতে স্পষ্ট দেখা যাচ্ছে, পুরো রাখাইনজুড়ে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর গ্রামগুলোতে ধংসযজ্ঞ চালিয়েছে বর্মী সেনারা।
গেল ২৫ শে আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর নির্মম অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। নিপীড়নের মুখে প্রাণ বাঁচাতে গেল চার মাসে ভিটেমাটি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আনুমানিক ৬ লাখ ৫৫ হাজার রোহিঙ্গা।
প্রাণে বেচে আসা সবার মুখেই বর্মী বাহিনীর হত্যাযজ্ঞ, ধর্ষণ আর অগ্নিসংযোগের একই বর্ণনা শোনা গেছে। এর আগে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বিভিন্ন সময়ে উপগ্রহ চিত্র প্রকাশ করে জানিয়েছে, রোহিঙ্গাদের গ্রামগুলো পুড়িয়ে দেয়া হয়েছে।
রাখাইনের বিভিন্ন এলাকার ওপর থেকে নেয়া ওই উপগ্রহ চিত্রগুলোতে স্পষ্ট দেখা যায় যে, গ্রামগুলো ভস্মীভূত করে দেয়া হয়েছে।
এবারে, ইউনোস্যাটের উপগ্রহ তথ্য-উপাত্ত পুরো রাখাইনের ম্যাপে পুড়িয়ে দেয়া গ্রামগুলোকে চিহ্নিত করা হয়েছে। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে, কত বিস্তৃত এলাকায় নির্মূল অভিযান চালিয়েছে বর্মী সেনারা। জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা বার বার মিয়ানমারের এ বর্বর অভিযানকে আখ্যা দিয়েছে জাতিগত নিধনযজ্ঞ হিসেবে।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...