প্রকাশিত: ২৯/০৫/২০১৯ ৩:২৮ পিএম

যমুনা টিভি::
জেল থেকে ছাড়া পেয়েই, শ্রীলঙ্কায় মুসলিম উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন এক কট্টরপন্থি বৌদ্ধ নেতা। মুসলিমদের বিরুদ্ধে দাঙ্গা উস্কে দেয়ার অভিযোগে গ্রেফতার হলেও, রাষ্ট্রপতির ক্ষমায় গেল বৃহস্পতিবার মুক্তি দেয়া হয় তাকে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে গালাগোদা আত্থে নানাসারা বলেন, বৈশ্বিক সন্ত্রাসবাদের বিষয়ে ধারণা দিতে হবে সাধারণ মুসলিমদের। তাই ধর্মীয় মতাদর্শ ও বিশ্বাস ভিন্ন হলেও, মুসলিমদের পবিত্রতম গ্রন্থ হিসেবে কোরআনের ওপর আলোচনা শুরু করতে হবে। গেল এপ্রিলে ইস্টার উৎসবের প্রার্থনায় সন্ত্রাসী হামলার পর সাধারণ মুসলিমদের বাড়িঘর, মসজিদে হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছিল নানাসারাকে।

২০১৪ সাল থেকে সাম্প্রদায়িক বক্তব্য, কোরআন অবমাননাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আদালতের শুনানিতে বাধা দেয়ায় ২০১৬ সালে ছয় বছরের কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। অপহৃত এক সাংবাদিকের স্ত্রী-কে হুমকি দেয়ার কারণেও সাজা হয়েছিল তার।

কট্টরপন্থী বৌদ্ধ ভিক্ষু গালাগোদা আত্থে নানাসারা বলেন, মুসলিমদের বোঝাতে হবে যে বৈশ্বিক সন্ত্রাসবাদের কেন্দ্র হচ্ছে অর্থ-বৈভব। রাজনীতিবিদদের পক্ষে যা সম্ভব নয়। নিজেদের স্বার্থে তারা উল্টো সমস্যা ডেকে আনে। কুরআন আসলে কী শিক্ষা দেয়, তা নিয়ে আলোচনার জন্য আমরা ধর্মীয় নেতারা মতাদর্শগত দিক থেকে নেতৃত্ব দেবো।

সুত্র : যমুনা টিভি

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer