উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/০৬/২০২৪ ১০:২১ এএম

লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন ভারত শাসিত কাশ্মিরের সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ আবদুল রশিদ। প্রায় পাঁচ বছর ধরে কারাগারে বন্দি রয়েছেন তিনি।

জেলে থাকলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে শুধু নির্বাচন করেন তাই নয়, বিপুল ভোটের ব্যবধানে জয়ও ছিনিয়ে আনেন শেখ আবদুল রশিদ।

গণমানুষের কাছে ইঞ্জিনিয়ার নামে পরিচিত রশিদ ২০১৯ সাল থেকে সন্ত্রাসী অর্থায়নের মামলায় তিনি তিহারের কারাগারে রয়েছেন। তবে দীর্ঘ কারাবাস তার জয় ঠেকাতে পারেনি। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে এক লাখ ভোট পেছনে ফেলে নিজের জয় নিশ্চিত করেছেন তিনি।

বারামুল্লা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স দলের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে পরাজিত করেছেন।

আজ মঙ্গলবার এক এক্সবার্তায় ওমর আবদুল্লাহ লেখেন, আমি মনে করি, এই অনিবার্যতাকে মেনে নেওয়ার সময় এসেছে। উত্তর কাশ্মীরে জয়ের জন্য ইঞ্জিনিয়ার রশিদকে অভিনন্দন।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...