প্রকাশিত: ০৪/০৪/২০২০ ৭:৩৬ পিএম

পর্যটকশূন্য কক্সবাজার সমুদ্র সৈকতে খেলা করা ডলফিনগুলো জেলেদের হাতে মারা যাচ্ছে। জেলেদের জালে আটকে মারা যাওয়া বা আঘাত প্রাপ্ত ডলফিনগুলো ভেসে আসছে কক্সবাজারের বিভিন্ন উপকূলে। গত দুই দিনে টেকনাফ উপকূলে ভেসে এসেছে দুইটি বিশাল আকৃতির ডলফিন। অথচ কয়েকদিন আগেও কক্সবাজার সমুদ্র সৈকতে বিরল ডলফিন দল বেঁধে খেলা করতে দেখা গেছে। কিন্তু জেলেদের উৎপাতে কদিন ধরে এই ডলফিন দেখা যাচ্ছিলো না।

স্থানীয়রা জানিয়েছেন, ডলফিন খাওয়ার সংগ্রহের জন্য মাছের পালের পেছনে থাকে। জেলেরাও বিষয়টা জানে। মাছ ধরার জন্য জেলেরা সাগরের ডলফিনের চারপাশে জাল দিয়ে ঘিরে ফেলে। এসময় জেলেদের জালে আটকা পড়ে ডলফিনগুলো মারা যাচ্ছে। আজ শনিবার বিকেলে কক্সবাজারের টেকনাফের শাপলাপুর সৈকতেও একটি বড় মৃত ডলফিন ভেসে আসে। ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতে বিভিন্ন পয়েন্টে ২৩ মার্চ (সোমবার) সকাল থেকে এক দল ডলফিন খেলা করতে করতে দেখা যাচ্ছিলো। ১০ থেকে ১২টি ডলফিনের এই দলটি সকাল ৯টা থেকে সাগরে নীল জলে লাফিয়ে লাফিয়ে খেলছিলো। সুত্র:নিউজনাউ

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer