প্রকাশিত: ১৮/১২/২০১৭ ৭:৩২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:২৭ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীকে ঘুষ দিতে গিয়ে শামসুল হক (৪৫) নামের একজন আটক হয়েছেন। রোববার দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসকের কক্ষ থেকে তাকে আটক করা হয়।

ছেলেকে সরকারি স্কুলে ভর্তি হওয়ার সুযোগ করে দিতে ৩০ হাজার টাকা নিয়ে জেলা প্রশাসকের কক্ষে হাজির হন শামসুল। তদবিরের পাশাপাশি ঘুষ দেওয়ার অপরাধে তাকে আটক করা হয়। পরে শামসুলকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শামসুল চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার মিন্নত আলীর ছেলে।

জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী সমকালকে বলেন, ছেলেকে স্কুলে ভর্তির সুযোগ করিয়ে দেওয়ার তদবির নিয়ে আসেন শামসুল হক। এ সময় তিনি একটি খামও দেন। খামটি খুলে দেখি, ৩০ হাজার টাকা। খামটি দিয়ে তিনি ছেলেকে ভর্তির সুযোগ করে দেওয়ার অনুরোধ করেন। পরে ঘুষ দেওয়ার অপরাধে তাকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
কোতোয়ালি থানার ওসি মো. জসিম বলেন, শামসুল হককে হাজতে পাঠানো হয়। জেলা প্রশাসনের স্টাফ অফিসার মো. রমিজ আলম সমকালকে বলেন, সোমবার দুপুরে শামসুল হক জেলা প্রশাসকের সঙ্গে দেখা করবেন বলে কক্ষে প্রবেশ করেন। পরে তিনি ছেলেকে আসন্ন ভর্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণিতে ভর্তির সুযোগ করে দেওয়ার অনুরোধ জানান। অনুরোধের সময় খামে মোড়ানো ৩০ হাজার টাকার একটি প্যাকেটও দেন। টাকা কেন- জানতে চাইলে শামসুল জেলা প্রশাসককে তার জন্য এনেছেন বলে জানান। জেলা প্রশাসক শামসুলকে ঘুষের টাকা এনে কেন এমন অপরাধ করেছেন- জানতে চাইলে তিনি ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...