প্রকাশিত: ২৪/১২/২০১৭ ৯:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:০৪ এএম

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ আলী হোসেন কর্মজীবনে পদন্নোতি লাভ করায় কক্সবাজারের বৌদ্ধদের পক্ষ থেকে কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদ পুষ্পিত অভিনন্দন জানিয়েছেন।

এসময় একান্ত আলাপে জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেন, এই অঞ্চলের বৌদ্ধদের সুরক্ষা নিশ্চিতকরণে সরকার এবং প্রশাসন সদা সচেষ্ট রয়েছে। আমরা চাই আপনারা আরো বেশি ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত থাকেন। আমার সময়ে আমি আপনাদের নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করে গেছি। এখনো আপনাদের যেকোন ধরণের সমস্যা নিয়ে নিজেরা সমাধানে যেতে না পারলে প্রথমেই আমাকে জানাবেন। আমি এটা আন্তরিকভাবে দেখবো। কিছু দুষ্টু লোক প্রত্যেক সমাজে থাকে। তাদের বিষয়ে সজাগ থাকতে হবে আমাদের সবাইকে।

এসময় পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, আপনি কক্সবাজারে জেলা প্রশাসক হিসেবে যোগদান করার পর থেকে কক্সবাজারবাসীর জন্য অনেক করেছেন। জেলাবাসীও আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি এই অঞ্চলের বৌদ্ধদের যেকোন সমস্যার সমাধানে অত্যন্ত আন্তরিক এবং নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। আপনার পদন্নোতিতে জেলাবাসীসহ এই অঞ্চলের বৌদ্ধরা অত্যন্ত আনন্দিত। তাই এই আনন্দে কক্সবাজার জেলার সমগ্র বৌদ্ধদের পক্ষ থেকে আমরা আপনাকে অভিনন্দন জানাই এবং আপনার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি।

এসময় পরিষদের সিনিয়র সহ-সভাপতি শিক্ষক প্লাবন বড়–য়াসহ মংবুরী রাখাইন, এডভোকেট অনিল বড়–য়া, অধ্যাপক রনজিত বড়–য়া, শিক্ষক আশীষ বড়–য়া, শিক্ষক সনজিত বড়–য়া, বিপক বড়–য়া, ভুলু বড়–য়া, এমইউপি রিটন বড়–য়া, এডভোকেট আশীষ বড়–য়া, রাজু বড়–য়া, রতন বড়–য়া, মংথেহ্লা রাখাইন প্রমূখ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...