প্রকাশিত: ০৪/০২/২০১৮ ৮:১৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:০৭ এএম

নিউজ ডেস্ক::
সব জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীকে সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশনা পাঠিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত শনিবার পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়েছে।

আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা শনিবার রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দলটির নেতাদের ভাষ্য অনুযায়ী নির্বাচনী কেন্দ্রভিত্তিক কমিটি গঠন, নির্বাচনী পোলিং এজেন্টদের ট্রনিংয়ের জন্য কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে যোগাযোগ করা, বিএনপি ও জামায়াত জোটের সন্ত্রাস, নৈরাজ্য ও গণবিরোধী রাজনীতির বিরুদ্ধে জনগণকে সজাগ, সতর্ক করা এবং সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা পাঠানো হয়েছে।

ওবায়দুল কাদেরের পাঠানো চিঠিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্যও তাগিদ দেয়া হয়েছে। বলা হয়েছে, একাদশ সংসদ নির্বাচন নিকটে চলে এসেছে, ফলে এক মুহূর্তও সময় নষ্ট করা যাবে না।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer