মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ২৮/০২/২০২৬ ১১:১১ এএম

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন আজ। নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৪৯ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবারই প্রথম বিএনপি, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ সমর্থিত ৩টি প্যানেল পৃথকভাবে নির্বাচনে অংশ নিয়েছেন। ২৮ ফেব্রুয়ারী শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ২টি ভোট কেন্দ্র যথাক্রমে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ও চকরিয়া উপজেলা চৌকি আদালত ভবন কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ করা হবে। মোট ৯৪৩ জন ভোটারের মধ্যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ভোট কেন্দ্রে ৮৫৯ জন এবং চকরিয়া উপজেলা চৌকি আদালত ভবন ভোট কেন্দ্রে ৮৪ জন আইনজীবী ১৭টি পদে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাং আহমদ কবির। তিনি আরো জানান, ভোট গ্রহণের পর আধাঘন্টা বিরতি দিয়ে ভোট গননা শুরু করা হবে। ভোটগ্রহণ দ্রুত ও সাবলীল করার জন্য কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভোট কেন্দ্রে ২টি পৃথক বুথ ও ২৩টি গোপন কক্ষ রাখা হয়েছে।

প্রতিদ্বন্দ্বী ৩টি প্যানেলের মধ্যে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সমমনা আইনজীবীদের মনোনীত প্যানেল ১৭টি পদের মধ্যে সিনিয়র নির্বাহী সদস্যের একটি পদ ব্যতীত বাকী ১৬টি পদে প্রার্থী দিয়েছেন। তাঁরা হলেন- সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল মন্নান, সিনিয়র সহ সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের-২, সহ সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ-২, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ ছলিমুল মোস্তফা, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) পদে অ্যাডভোকেট নুরু রশিদ, সহ সাধারণ সম্পাদক (হিসাব) পদে অ্যাডভোকেট মো: মনজুর আলম, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট শওকত ওসমান-২, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট রবিউল আরাফাত (বাপপা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট ইফতেখার মাহমুদ, সিনিয়র নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুছ ও অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার এবং নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট কামরুল হাছান, অ্যাডভোকেট আবদুর রহিম-৫, অ্যাডভোকেট মো: শহিদুল ইসলাম ও অ্যাডভোকেট আজিজুল করিম।

জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেলের ১৭ জন প্রার্থীর মধ্যে সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোছাইন, সিনিয়র সহ সভাপতি পদে অ্যাডভোকেট আবদুল বারী-২, সহ সভাপতি পদে অ্যাডভোকেট আবদুর রহমান, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) পদে অ্যাডভোকেট জিয়াউদ্দিন মাহমুদ (তমাল), সহ সাধারণ সম্পাদক (হিসাব) পদে অ্যাডভোকেট আবদুর রহিম-৩, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট নুর মোহাম্মদ, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো: শওকত আলম-১, সিনিয়র নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট এ.কে.এম শাহজালাল চৌধুরী, অ্যাডভোকেট নুরুল মোর্শেদ আমিন, অ্যাডভোকেট মোহাম্মদ নেজামুল হক ও অ্যাডভোকেট নাজিম উদ্দিন এবং নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট তাহের আহমদ সিকদার, অ্যাডভোকেট এস.এম জসিম উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ ও অ্যাডভোকেট মো: আবদুল খালেক প্রতিদ্বন্দ্বিতা করেছন।

আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ১৭টি পদের মধ্যে সহ সভাপতি ও একজন নির্বাহী সদস্য ব্যতীত ১৫টি পদে প্রার্থী দিয়েছেন। তাঁরা হলেন- সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ বদিউল আলম সিকদার, সিনিয়র সহ সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম নেওয়াজ, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) পদে অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক (হিসাব) পদে অ্যাডভোকেট মোহাম্মদ মহিউদ্দিন, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট জসিম উদ্দিন-৩, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ রিদুয়ান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট নাহিদা খানম কক্সী, সিনিয়র নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট মোহাম্মদ রফিক উদ্দিন, অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন ও অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমদ এবং নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট মোহাম্মদ রাশেল, অ্যাডভোকেট পারভীন সুলতানা পিয়া, অ্যাডভোকেট এস.এম হোসাইন মাহমুদ মোশাররফ ও অ্যাডভোকেট সেকাব উদ্দিন।এছাড়া অ্যাডভোকেট নাছির উদ্দিন-২ সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে প্যানেলবিহীন প্রতিদ্বন্দ্বিতা করেছন।

নির্বাচনে জ্যেষ্ঠ আইনজীবী মোহাং আহমদ কবির অ্যাডভোকেট প্রধান নির্বাচন কমিশনার, এম. রেজাউল করিম অ্যাডভোকেট, সৈয়দ রাশেদ উদ্দিন অ্যাডভোকেট ও মোস্তাক আহমদ-৪ অ্যাডভোকেট সহকারী প্রধান নির্বাচন কমিশনার, ফরিদ আহমদ অ্যাডভোকেট, নুর আহমদ-২ অ্যাডভোকেট, আবু ছিদ্দিক অ্যাডভোকেট, তাপস রক্ষিত অ্যাডভোকেট, মোহাম্মদ সিরাজউল্লাহ অ্যাডভোকেট, এ.কে ফিরোজ আহমদ অ্যাডভোকেট ও মোহাং আরিফ উল্লাহ অ্যাডভোকেট নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন। এরমধ্যে, সহকারী প্রধান নির্বাচন কমিশনার মোস্তাক আহমদ-৪ এবং নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নুর আহমদ-২ চকরিয়া চৌকি আদালত ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। তাঁরা চকরিয়া ভোট কেন্দ্রে নিজেদের ভোট দেবেন। এজন্য, চকরিয়া ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ৮৪ জন। ১৯০১ সালে প্রতিষ্ঠিত জেলার সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ইতিহাসে গঠনতান্ত্রিক বাধ্য বাধকতার কারণে এবারই প্রথম রোজাতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

২০২৫ সালের নির্বাচনে সমিতির কার্যনির্বাহী কমিটির ১৭টি পদের মধ্যে বিএনপি মনোনীত প্যানেল সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৯টি পদে, জামায়াত ইসলাম মনোনীত প্যানেল সিনিয়র সহ সভাপতি সহ ৬টি পদে এবং আওয়ামী লীগ ঘরনার ২জন প্রার্থী জয়লাভ করেছিল।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...