প্রকাশিত: ২৫/০৩/২০২০ ১২:৫৭ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলার হতদরিদ্র, অসহায়, একেবারে নিতান্তই গরীব মানুষের আপদকালীন সহায়তার জন্য ৫শ’ মেঃ টন চাল ও ১৩ লক্ষ নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চাল ও টাকা ইতিমধ্যে কক্সবাজার এসে পৌঁছেছে। করোনা ভাইরাস প্রতিরোধে যে কোন সংকটকালীন মুহুর্তে প্রয়োজন হলেই এগুলো বন্ঠন ও সরবরাহ করা হবে। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জমায়েত ব্যতিরখে, সরকারি নির্দেশনা মেনে হতদরিদ্র, অসহায়, ছিন্নমূল পরিবারকে কিভাবে চাল ও নগদ টাকা সরবরাহ করা যায়, তার একটা কৌশল শিঘ্রী নির্ধারন করা হচ্ছে। তবে এ চাল ও নগদ টাকা করোনা ভাইরাস প্রতিরোধে আপদকালীন সময়ে একেবারে যারা অনাহারে ও দুর্ভোগে থাকার আশংকা রয়েছে তাদের জন্যই বরাদ্দ করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...