প্রকাশিত: ০৯/১২/২০১৭ ৮:২৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৫৬ এএম

নিউজ ডেস্ক::
ফিলিস্তিনিদেরকে জেরুজালেমের অধিকার ছাড়তে বলেছে সৌদি আরব। সেইসাথে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি স্থাপনের জন্য জেরুজালেমের পরিবর্তে অন্য একটি স্থানকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে বেছে নিতে প্রস্তাব দিয়েছে আরব রাষ্ট্রটি। মিডল ইস্ট মনিটরের সংবাদ।
.
অধিকৃত জেরুজালেমের পাশেই ফিলিস্তিনি শহর আবু দিস শহরকে এর রাজধানী হিসেবে বেছে নিতে বলে সৌদি আরব। এদিকে সৌদি আরবের প্রস্তাবের পক্ষে ফিলিস্তিনি জনগণ প্রতিবাদ জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জেরুজালেমই আমাদের রাজধানী’ বলে হ্যাশটেগ দেয়া শুরু করেছে।

নিউইয়র্ক টাইমস জানায়, গত মাসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের রিয়াদ সফরকালে সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রস্তাবটি করেন।

প্রস্তাব অনুযায়ী, পশ্চিম তীর ও গাজা অংশের মধ্যে ফিলিস্তিনিরা একটি আংশিক রাষ্ট্র পাবেন, যার ওপরে তাদের কেবল আংশিক সার্বভৌমত্ব থাকবে এবং পশ্চিম তীরে ইহুদিরা সংখ্যাগুরু হিসেবে থাকবে।

নিউ ইয়র্ক টাইমসের মতে, প্রস্তাবটিতে সাড়া দেওয়ার জন্য সৌদি আরব আব্বাসকে দুই মাস সময় দিয়েছে।

আবু দিস একটি দখলকৃত পূর্ব জেরুজালেমের কাছাকাছি ফিলিস্তিনি শহর। অসলো চুক্তি অনুসারে এটি বি ক্যাটাগরির একটি এলাকা যা ইসরাইল ও ফিলিস্তিন কর্তৃপক্ষ উভয় দ্বারা পরিচালিত হয়।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...