প্রকাশিত: ০২/০১/২০১৭ ৭:৫৫ এএম

জসিম উদ্দিন টিপু, টেকনাফ::

জঙ্গলী ফকির ডক্টর গাজী কামরুল ইসলাম কর্তৃক প্রতিষ্ঠিত জেলার ঐহিত্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান টেকনাফের রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদরাসা গেল জেডিসি(জুনিয়র দাখিল সার্টিফিকেট) পরীক্ষায় ৫ছাত্রী ১ছাত্রসহ ৬পরীক্ষার্থী এপ্লাস(এ+) পেয়েছেন।

এপ্লাস অর্জনকারী শিক্ষার্থীরা হলেন, ওসমান গণি, হালিমা আক্তার, মর্জিনা আক্তার, শামীমা আক্তার, উম্মে হাবিবা ও সুমাইয়া আক্তার। শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলে ৮ম শ্রেনীর প্রধান শিক্ষক আতাউল হক জানান, তদারকী এবং মুল্যায়ন ক্লাশের কারণে ছাত্র/ছাত্রীরা ভাল ফলাফল অর্জন করেছে। নতুন শ্রেনীর প্রধান শিক্ষক মাওলানা ফোরকান আহমদ জানান, আগামীতে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ধারাবাহিক প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। উল্লেখ্য, ২০১৬সনে অনুষ্ঠিত জেডিসি পরীক্ষায় ৬৩জন ছাত্র/ছাত্রী অংশ নিয়ে সবাই পাস করেছেন। এতে ৬জন এ প্লাস, ৪৭জন এ গ্রেড, ১০জন এ মাইনাস পেয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন।

পাঠকের মতামত

চট্টগ্রাম বোর্ডে প্রথম তামাম, তিনি কীভাবে পড়াশোনা করতেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মেধাবী শিক্ষার্থী তামযীদ তাহসীন রেজা (তামাম) এবারের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মেধা ...

এইচএসসি পরীক্ষায় টেকনাফে এগিয়ে হ্নীলা জমিরিয়া, পিছিয়ে সেন্ট মার্টিন বিএন কলেজ

কক্সবাজারের টেকনাফে এইচ,এস,সি ও সমমানের পরীক্ষায় পাশের দিক দিয়ে মাদরাসা এগিয়ে রয়েছেন। মাদরাসায় পাশের হার ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...

কক্সবাজারে যত্রতত্র বৃত্তি পরীক্ষা, চাপে শিক্ষার্থীরা

টেকনাফসহ জেলাজুড়ে নামে বেনামে যত্রতত্র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের পুর্ব প্রস্তুতি চলছে। অনুমোদনহীন এসব বৃত্তি পরীক্ষায় ...