উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/১০/২০২২ ৪:১৬ পিএম

জার্মানির ওয়েস্ট ফালেন অঙ্গরাজ্যের কোলন শহরে নির্মিত কেন্দ্রীয় মসজিদে মাইকে আজান দেওয়ার অনুমতি দিয়েছে নগর প্রশাসন।

শুক্রবার (১৪ অক্টোবর) জুমার নামজের দিন মাইকে আজান দেন ইমাম মুস্তাফা কাদের।

তিনি ২৯ বছর ধরে মসজিদে ইমামতি করছেন।
আজানের পর মসজিদে নামাজ আদায় করতে আসেন মুসল্লিরা।

শহরের মেয়র হেনরিয়েটে রেকার এ মসজিদটিতে সংস্কৃতির পাইলট প্রকল্পের আওয়তায় আসছেন দু’বছরের জন্য। শর্ত সাপেক্ষে প্রতি শুক্রবার দুপুর ১২টা থেকে ৩টার মধ্যেই মাত্র ৫মিনিট আজান দেওয়া যাবে এ মসজিদে।

তবে শব্দের মাত্রা যেন ৬০ ডেসিবেলের উপরে না যায় সে বিষয়েও খেয়াল রাখার কথা শর্তে উল্লেখ করা হয়।
মেয়র রেকার গণমাধ্যমকে বলেন, মসজিদের মাইকে আজান প্রচারের মাধ্যমে এদেশে বসবাসরত অভিবাসী মুসলিম সম্প্রদায় ও স্থানীয়দের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি হবে।

এদিকে, নগর প্রশাসনের এমন সিদ্ধান্তে খুশি অঞ্চলটিতে বসবাসরত সাধারণ ধর্মপ্রাণ মুসলিমরা। তবে এমন সিদ্ধান্তে দেশটির সাধারণ নাগরিকসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থাও রয়েছে। বিশেষ করে রক্ষণশীল ও উগ্র চরমপন্থী রাজনৈতিক দলগুলো মসজিদে আজান দেওয়ার এ মডেল প্রকল্পকে দেশের মূল্যবোধ ও সংস্কৃতি বিরোধী বলে আখ্যা দিয়েছে।

তাছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো জানিয়েছে, এ সিদ্ধান্তের ফলে জার্মানিতে মুসলিমরা ভবিষ্যতে শক্তি প্রদর্শনের চেষ্টা করবে। যা সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে।

এর আগে, ২০১৮ সালে জার্মানির পশ্চিমের একটি শহরে আজান দেওয়া নিষিদ্ধ করেছিলেন আদালত। তবে গত বছরের সেপ্টেম্বরে তুরস্কের মুসলিম অভিবাসীদের ধর্মীয় সংগঠন দিতিব দেশটির উচ্চ আদালতে আপিল করলে নিম্ম আদালতের দেওয়া সে সিদ্ধান্ত বতিল করা হয়।

ওই সময় আদালত জানান, মসজিদে আজান ধর্মীয় অধিকার। রাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করতে পারে না এবং এ অধিকার অন্য ধর্মের অধিকারেও হস্তক্ষেপ করে না।

জার্মানির ওই আদালত জানিয়ে দিয়েছেন, সপ্তাহে একদিন সেখানে যেভাবে আজান দেওয়া হতো, সেভাবেই চলবে।

আগে ওই মসজিদে সপ্তাহে একদিন ২ মিনিট ধরে আজান দেওয়া হতো।

২০১৮ সালে প্রতিষ্ঠিত কোলন কেন্দ্রীয় মসজিদটির উদ্বোধন করতে এসেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। অপূর্ব সৌন্দর্যের কারুকাজ করা এটিই জার্মানির বৃহত্তম মসজিদ।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...