প্রকাশিত: ০৬/০৯/২০২১ ৯:১১ পিএম

বাংলা ট্রিবিউন::
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং শিবিরের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগ।

সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ভাটারা থানা পুলিশ তাদের আটক করে।

ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার মো. আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তারা গোপন বৈঠকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল।’

আটককৃতদের মধ্যে অন্যরা হলেন- সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আব্দুর রব, অধ্যাপক ইজ্জত উল্লাহ, মোবারক হোসাইন, ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইয়াসির আরাফাত প্রমুখ।

জামায়াতের আমির শফিকুর রহমান এক বিবৃতিতে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেছেন। বিবৃতিতে তিনি জানান, করোনা মহামারিতে জনগণের পাশে দাঁড়ানোর কৌশল নির্ধারণের জন্য একটি সভায় তারা মিলিত হয়েছিলেন।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...