প্রকাশিত: ১০/১০/২০১৭ ৫:৪৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৭ পিএম

ডেস্ক রিপোর্ট ::
জামায়াতে ইসলামী আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ আট নেতার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কদমতলী থানায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা দুটি মামলায় মঙ্গলবার এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম মো. গোলাম নবী।

রিমান্ডে নেওয়া অন্য নেতারা হলেন- জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, ঢাকা মহানগরের সাবেক আমির এবং বর্তমানে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর আমির সাবেক এমপি মো. শাহজাহান, চট্টগ্রাম মহানগর সেক্রেটারি নজরুল ইসলাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির জাফর সাদিক।

সোমবার রাত পৌনে ৯টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকার একটি বাসা থেকে জামায়াত নেতাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি-ডিবি)।

এরপর আজ কদমতলী থানার দুটি মামলায় তাদেরকে আদালতে হাজির করে ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর রাজধানীর কদমতলী থানা এলাকার ধোলাইপাড়ের একটি বাসা থেকে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আমির নূরুল ইসলাম বুলবুলসহ নয় নেতাকে আটক করা হয়। পরে তাদেরকে এই দুই মামলায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...