ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৭/২০২৫ ১০:০২ পিএম

সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে অসুস্থ হয়ে পড়ে যাওয়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। যে কারণে দ্রুত তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

বুধবার (৩০ জুলাই) জামায়াত আমিরের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

পিএস ঢাকা মেইলকে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ মঞ্চে পড়ে যাওয়ার পর তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। বুধবার কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এনজিওগ্রামে হার্টে তিনটি মেজর ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা এনজিওপ্লাস্টি না করে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।

নজরুল ইসলাম জানান, দলীয়ভাবে তাকে দেশের বাইরে পাঠানোর চিন্তা করা হচ্ছিল। কিন্তু তিনি এটি নাকচ করেছেন। জানিয়েছেন দেশের চিকিৎসার প্রতি তার পূর্ণ আস্থা আছে। তাই দেশেই জরুরি ভিত্তিতে এখন তার বাইপাস করার সিদ্ধান্ত হয়েছে।

ডা. শফিকুর রহমান এবং তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী।

গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ছিল। সেখানে সভাপতির বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডা. শফিকুর রহমান। তবে কয়েক সেকেন্ড পরই তিনি মঞ্চে বসেই বক্তব্য দেওয়া শুরু করেন এবং কয়েক মিনিট কথাও বলেন।

বক্তব্য শেষ হওয়ার পরই জামায়াত আমিরকে ধানমণ্ডির শংকরের ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করে বড় কোনো জটিলতা না পাওয়ায় ওই রাতেই বাসায় ফিরেন জামায়াত আমির।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...