প্রকাশিত: ১২/০২/২০২০ ৭:০৪ পিএম , আপডেট: ১২/০২/২০২০ ৭:৫০ পিএম

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কোনো রোহিঙ্গার সৌদি আরব যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকার কিছু জানে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সৌদি আরব বা অন্য কোনো দেশ থেকে রোহিঙ্গা পরিচয়ে কোনো ব্যক্তি বাংলাদেশে ফেরত আসেনি বলেও দাবি করেন তিনি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘বিমসটেক ট্রাডিশনাল হেলথ কেয়ার-২০২০’ এর আনুষ্ঠানিক উদ্বোধনের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ড. মোমেন জানান, সৌদি আরবে বাংলাদেশি পাসপোর্টধারী রোহিঙ্গাদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। সেখানে আমাদের দূতাবাস এবং সৌদি সরকার কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। জানালে আমরা এর প্রতিবাদ করব।

তিনি বলেন, সৌদিতে এখন অর্থনৈতিক অবস্থা ভালো যাচ্ছে না। সেখানে আমাদের দেশের অনেক প্রবাসী আছেন যাদের কাজ নেই। এটা স্বাভাবিক যে, কাজ না থাকলে দেশে চলে আসবেন। তবে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে রোহিঙ্গা যাওয়ার এবং ফেরত আসার কোনো ঘটনা ঘটেনি। সৌদি বা অন্য কোনো দেশ থেকেও রোহিঙ্গা পরিচয়ে কোনো ব্যক্তি ফেরত আসেনি।

কক্সবাজার থেকে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারের বিষয়ে মন্ত্রী বলেন, পাচারকারীদের নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer