প্রকাশিত: ১৮/০১/২০১৮ ৮:২৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৫৬ এএম

ঢাকা: রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি সরেজমিনে দেখতে বুধবার (১৭ জানুয়ারি) রাতেই ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত (র্যাপির্টিয়ার) ইয়াংহি লি।

জানুয়ারি মাসেই তার মিয়ানমার যাওয়ার কথা ছিল। কিন্তু দেশের ‍প্রতিনিধিরা রাজী হয়নি। রাত ১২টার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও তিনি আগেই চলে এসেছেন বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।

এর আগে তিনি ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ এসেছিলেন। এবার থাকবেন সাতদিন।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সফরের পুরোটা সময়ই তিনি কাটাবেন কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে।

ইয়াংহি লি পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলি ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গেও সাক্ষাৎ করবেন। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত ১০ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer