প্রকাশিত: ২৭/০৬/২০২০ ৭:১২ পিএম

জাতিসংঘের গাড়িতে আপত্তিকর অবস্থার ছবি প্রকাশের পর তোলপাড়ের সৃষ্টি হয়েছে। অশ্লীল ভঙ্গির ওই ছবির তদন্তে নেমেছে জাতিসংঘ। ইসরাইলের তেলআবিবের এই ঘটনা নিয়ে জাতিসংঘ হতাশ এবং গভীরভাবে বিরক্ত বলে জানিয়েছে সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক। এ খবর দিয়েছে অনলাইন দ্য নিউ হিউম্যানিটারিয়ান।

প্রতিবেদনে বলা হয়, তেলআবিবের হাইয়ারকন সড়কে জাতিসংঘের একটি চলন্ত গাড়িতে যৌন সম্পর্কে লিপ্ত অবস্থায় দেখা যায় একজন নারী ও একজন পুরুষকে। ১৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় এটি একটি টয়োটা ৪বাই৪ গাড়ি। এই ভিডিও প্রকাশ হওয়ার পর তীব্র আলোচনা, সমালোচনা হচ্ছে। ভিডিওটি সড়কের পাশে থাকা বাড়ি থেকে তোলা হয়েছে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজাররিক বলেছেন, এই ভিডিওতে যা দেখা যাচ্ছে তাতে জাতিসংঘ হতাশ ও গভীরভাবে বিরক্ত। যে আচরণ সেখানে দেখানো হচ্ছে তা জঘন্য এবং আমরা যে আদর্শ ধারণ করি এবং যে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি তার প্রতিটির বিরুদ্ধ আচরণ এটি। আমরা জাতিসংঘের স্টাফদের যৌনতা বিষয়ক অসদাচারণের বিরুদ্ধে। গাড়িটিতে যে নাম্বার প্লেট দৃশ্যমান তাতে স্পষ্ট এটি ইউএনটিএসও’র অধীনে। সংগঠনটি জাতিসংঘের ট্রুস সুপারভিশন অর্গানাইজেশনের পক্ষে কাজ করে। এই সংগঠনটি গড়ে তোলা হয়েছিল ১৯৪৮ সালের মে মাসে। উদ্দেশ্য ছিল, ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সময়ে যুদ্ধবিরতি মনিটর করা।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer