প্রকাশিত: ১২/১২/২০২০ ৫:০৬ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
“যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।”

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার নিন্দা জানিয়ে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং উখিয়া উপজেলার সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের উপস্থিতিতে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার ১২ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এ প্রত্যয় ব্যক্ত করেন।

উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আমিমুল এহসান খান, উখিয়া থানার ওসি সঞ্জুর মোরশেদ আহমদ প্রমুখ বক্তৃতা করেন।

“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” মহান বিজয়ের এ মাসে এ প্রতিজ্ঞা করে প্রতিবাদ সমাবেশের সভাপতি ও ইউএনও নিজাম উদ্দিন আহমেদ, সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা নির্মাণের লক্ষ্যে সকলকে একসাথে প্রকৃত জনসেবক হিসাবে নিজ নিজ কর্মক্ষেত্রে নিয়োজিত থাকার আহবান জানান।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer