প্রকাশিত: ২১/১২/২০১৯ ৯:২৯ পিএম

ভারতে চলমান নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল পুরো দেশ। বিভিন্ন প্রদেশে বিক্ষোভে জনতা-পুলিশের সংঘাতে ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা। ব্যাপক প্রাণহানী ও সংঘাত বাড়তে থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার (২১ নভেম্বর) মন্ত্রীসভার জরুরি এক বৈঠকের ডাক দেন।

বৈষম্যমূলক এ নাগরিকত্ব বিলটি আইনে পরিণত হওয়ার পর থেকেই সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। জরুরী অবস্থা জারি করে এবং মোবাইল- ইন্টারনেট সেবা বন্ধ করেও বিক্ষোভ দমনে ব্যর্থ হয়ে দেশের নিরাপত্তা ব্যবস্থা ও সকল বিষয় ক্ষতিয়ে দেখতে মন্ত্রীসভার এ বৈঠক ডাকা হয়।

ইতোমধ্যে সবচেয়ে বেশি প্রাণহাণির ঘটনা ঘটে দেশটির উত্তর প্রদেশে যেখানে ১১ নিহত হয়েছে এবং আরো অনেকের অবস্থা আশংকাজনক। এ প্রদেশে বিক্ষোভ ঠেকাতে স্কুল ও মোবাইল সেবা বন্ধ করে দেয়া হয়েছিল তবুও সহিংসতা এড়ানো যায়নি। সেখানে আট বছরের এক শিশুও গুলির আঘাতে নিহত হয়।

তাছাড়া দিল্লি অসামসহ ৮টি প্রদেশে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। আসামে মিছিলে হাজারো নারীরা অংশগ্রহণ করে। মমতা ব্যানার্জসহ ৬ রাজ্য থেকে এ আইন বাস্তবায়ন করা হবে না বলেও ঘোষণা দেয়া হয়েছে। কংগ্রেস থেকেও এ আইনের বিরোধিতা করে রাজপথে আন্দোলন চলছে।

গত শুক্রবার সন্ধ্যায় কংগ্রেসনেত্রী সোনিয়া গাঁন্ধি এক বিবৃতিতে নতুন এ নাগরিকত্ব আইনকে ’বৈষম্যমূলক’ উল্লেখ করে বিজেপি সরকারের বিরুদ্ধে ’বিক্ষোভ দমনে বর্বর শক্তি প্রয়োগ’ করার অভিযোগ তুলেন।

পুরাতন দিল্লিতে বিক্ষোভকারীরা মিছিলে ভারতীয় পতাকা হাতে নিয়ে ‘ সংবিধান রক্ষা কর’ লেখা ব্যানার নিয়ে হাজির হয়ে জামা মসজিদ থেকে বিক্ষোভ শুরু করে তবে দিল্লি গেটে তাদেরকে আটকে দেয়ার চেষ্টা করে। সেখানে ব্যাপক জনতা সেসময় পুলিশের সাথে সংঘাতে জড়ায়।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer