প্রকাশিত: ১৮/০৪/২০২১ ৩:৪৯ এএম

সরকারঘোষিত বিধিনিষেধ অমান্য করে স্বর্ণের দোকান খোলা রাখা এবং মাস্ক না পড়ায় শনিবার (১৭ এপ্রিল) দুপুরে ফেরদৌস আলম নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দেড় হাজার টাকা জরিমানা করেছেন বগুড়ার সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন।

এ সময় ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গাড়ির সামনে অবস্থান নিয়ে জরিমানা প্রত্যাহারের দাবি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ইউএনও ঘটনাস্থল ত্যাগ করেন।

ইউএনও সাদিয়া আফরিন জানান, করোনার সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার দুপুরে অভিযান পরিচালনা করি। অভিযান চলাকালে স্থানীয় গাজী প্লাজার সামনে ‘রোজবা’ নামক জুয়েলার্সের দোকানটি খোলা পাই।

প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সেখানে গিয়ে দোকানমালিককে মাস্কবিহীন অবস্থায় দেখতে পাই। বিধি অনুযায়ী তাকে দেড় হাজার টাকা জরিমানা করি। এ সময় আশপাশের কিছু দোকানদার আমার গাড়ির সামনে এসে জরিমানা প্রত্যাহারের আহ্বান জানান।

সাদিয়া আফরিন আরো বলেন, এ সময় এক ব্যক্তি কোদাল নিয়ে আমাকে ও আমার চালককে মারতে উদ্যত হয়। পরে পুলিশ আসলে আমি ঘটনাস্থল ত্যাগ করি।

সোনাতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।- ঢাকাপোষ্ট

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer