প্রকাশিত: ৩০/০৩/২০১৯ ৯:৩৫ পিএম

জমি সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নি¤œ তপশীলোক্ত ও চৌহদ্দিভূক্ত জমি আমাদের ওয়ারিশী ও খরিদা সূত্রে স্বত্ত্ব দখলীয় জমির মালিক হয়। উক্ত জমি নিয়া মোশরফ হোসেন সিকদার গং এর সাথে বিরোধ সৃষ্টি হইলে আমি/ আমরা বাদী হয়ে বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালতে অপর ১৮৭/১৬ইং মামলা দায়ের করি। উক্ত মামলায় বিজ্ঞ আদালত মোশারফ হোসেন সিকদারসহ ৬ জনের বিরুদ্ধে বিগত ২৯/১১/২০১৮ইং তারিখ বেচা-বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা আদেশ প্রচার করিয়াছেন। এমতাবস্থায়, নি¤œ তপশীলোক্ত জমি ক্রয়-বিক্রয় বা হস্তান্তর করিতে পারিবে না। অন্যথায় কেউ যদি উক্ত আদেশ লঙ্ঘন করিয়া থাকে; তাহলে আইনতঃ অগ্রাহ্য ও বাতিল বলিয়া গন্য হইবে।
বিশেষ দ্রষ্টব্য: উক্ত অপর ১৮৭/১৬ইং মামলায় বিজ্ঞ আদালত কেন নিষেধাজ্ঞা জারী করা হইবে না মর্মে জানতে চেয়ে উখিয়া সাব-রেজিষ্ট্রার কে কারণ দর্শানো নোটিশ প্রদান করিয়াছেন।
তপশীল:
মৌজা- ইনানী, উপজেলা- উখিয়া, জেলা- কক্সবাজার।
বি.এস খতিয়ান নং- ২১০০, বি.এস দাগ নং- ৩৪৩৫ এর আন্দর ৬০ শতক, বি.এস দাগ নং- ৩৪৩৬ এর আন্দর ২৪ শতক, বি.এস দাগ নং- ৩৪৩৭ দাগের আন্দর ৫ শতক, বি.এস দাগ নং- ৩৪৭৭ এর আন্দর ৯৮ শতকসহ সর্বমোট= ১.৮৭ একর।
চৌহদ্দি:
উত্তরে- বি.এস-৩৪৩৮, ৩৪৩৯, ৩৪৩৪ নং দাগাদির জমি।
দক্ষিণে- বি.এস ৩৪৭৫নং দাগের জমি।
পূর্বে- বি.এস ৩৬৭৬ দাগের জমি ও বি.এস- ৩৪৭৭ নং দাগের অবশিষ্ট জমি এবং ৩৪৩৫ নং দাগের জমি।
পশ্চিমে- এলজিইডি সড়ক। এই চকবন্দে সর্বমোট= ১.৮৭ একর জমি।

অনুরোধক্রমে-
কবির আহমদ গং
পিতা- মৃত বদিউল আলম
সাং- ইনানী, জালিয়াপালং,
উখিয়া, কক্সবাজার।
মোবাইল নং: ০১৮৩৬-২৩২০৯৩

পাঠকের মতামত

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...
Single Page Footer