প্রকাশিত: ১৯/০৮/২০২০ ৪:০৫ পিএম

অবসরপ্রাপ্ত মেজর সিনহার টিমের সদস্যদের কাছ থেকে উদ্ধার করা হার্ড ড্রাইভ ও অন্যান্য ডিভাইস থেকে শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়ায়নি বলে দাবি করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের।

সকালে যমুনা টেলিভিশনকে তিনি বলেন, এখন পর্যন্ত ডিভাইসগুলো রামু থানার হেফাজতেই রয়েছে। ঘটনার দিন উর্দ্ধতন কর্তৃপক্ষের বার্তা পেয়ে নীলিমা রিসোর্টে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধারকৃত ডিভাইসগুলোর নতুন জব্দ তালিকা তৈরি করে আদালতে পাঠানো হয়েছে। সেগুলো সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হবে নাকি তদন্তকারী সংস্থা র‌্যাবের কাছে পাঠানো হবে সে সিদ্ধান্ত আদালত দেবে।

এদিকে রামু থানায় এসে ডিজিটাল নিরাপত্তা আইনে শিপ্রা দেবনাথ আজ মামলা করবেন না বলে যমুনা টেলিভিশনকে জানিয়েছেন। তার আইনজীবীর সাথে পরামর্শ করে পরবর্তীতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সূত্র: যমুনা টিভি

পাঠকের মতামত

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...