উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/১২/২০২২ ১০:০৭ এএম

বিশ্বজুড়ে যতোজন মুসলিম আলেম এখন এক নামে পরিচিত তাদের মধ্যে মাওলানা তারিক জামিল অন্যতম। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন পাকিস্তানের জনপ্রিয় এই ইসলামী ব্যক্তিত্ব। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) কানাডা সফরকালে আকস্মিক অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিন রাতে এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন তারিক জামিলের ছেলে ইউসুফ জামিল। টুইটে ইউসুফ জামিল জানান, ‘বাবা ইউসুফ জামিল কানাডা সফরে রয়েছেন। হার্ট অ্যাটাকের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আল্লাহর ‍রহমতে তার অবস্থা আগের চেয়ে ভালো। মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন।’ বাবার দ্রুত রোগমুক্তি চেয়ে সবার কাছে চেয়েছেন পুত্র ইউসুফ।

মাওলানা তারিক জামিলের ইউটিউব চ্যানেলে জানানো হয়, স্থানীয় সময় দুপুর ৩টায় বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়। শুরুতে অসুস্থ থাকলেও আপাতত তিনি অনেক সুস্থ ও স্বাভাবিক আছেন। তবে দূর দেশে সফরে থাকায় পরিবার তাকে নিয়ে চিন্তিত।

গত সপ্তাহে ইসলামিক রিলিফ কানাডা আয়োজিত এক ইভেন্টে অংশ নিতে কানাডায় যান তারিক জামিল। কর্মসূচী অনুসারে গত ২১ ও ২৬ ডিসেম্বর তার বক্তব্য প্রদানের কথা ছিলো।

বিশ্বব্যাপী জনপ্রিয় মাওলানা তারিক জামিল ১৯৫৩ সালের ১ অক্টোবর পাকিস্তানের পাঞ্জাবের ঐতিহ্যবাহী এক পরিবারে জন্মগ্রহণ করেন। লাহোরে প্রাথমিক ও সরকারি বিশ্ববিদ্যালয়ে কলেজে পড়ার পর কিং এডওয়ার্ড মেডিকেল কলেজে প্রি-মেডিক্যাল পাঠ শেষ করে এমবিবিএস ভর্তি হন। পরে তাবলিগ জামাতের অনুপ্রেরণায় মেডিক্যালের পড়াশোনা বাদ দিয়ে ইসলামী শিক্ষা গ্রহণ করে ইসলাম প্রচারের পাশাপাশি সমাজসেবা ও শিক্ষা প্রসারে নিয়োজিত হন।

বিশ্বের প্রভাবশালী পাঁচশ মুসলিমের তালিকায় শীর্ষ ৫০ এর একজন মাওলানা তারিক জামিল। ২০২০ ও ২০২১ সালে পাকিস্তানের প্রাইড অব পারফরম্যান্স পুরস্কার পান বিশ্ববরেণ্য এই ধর্মীয় দাইয়ী। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...