উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৫/০৫/২০২৬ ৩:৩৭ পিএম

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস রিফাত আসমাকে বদলি করা হয়েছে। তাকে ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন করেছে সরকার।

রোববার (২৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিফাত আসমাকে তার বর্তমান কর্মস্থল উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার পদ থেকে বদলি করে ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাকে আগামী ৪ জুন ২০২৬ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) বলে গণ্য হবেন।

উল্লেখ্য, রিফাত আসমা উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ড এবং বিভিন্ন জনসেবামূলক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার বদলির খবরে প্রশাসনিক মহল ও স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

এদিকে, উখিয়ার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...