প্রকাশিত: ০৯/০২/২০১৮ ৮:৫৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৫১ এএম

চকরিয়া প্রতিনিধি::  :

দেখা দেখি থেকে ভাললাগা। তারপর ভালবাসা। এভাবে দুইজনের মধ্যে গড়ে উঠে গভীর প্রেমের সর্ম্পক। সম্পর্কের সুবাদে প্রেমিক স্থানীয় মুদির দোকানী মোহাম্মদ রাশেল প্রায় প্রতিদিন রাতে প্রেমিকার সাথে দেখা করতে চুপিচারে যেতেন ইউনিয়ন পরিষদের নারী উদ্যোক্তা কাউছার জাহানের বাড়িতে। তাদের মধ্যে হতো মেলামেশা। এভাবে কেটেছে অন্তত দুইবছর। দুইজনের বাড়ি চকরিয়া উপজেলার উপকুলীয় বদরখালী ইউনিয়নে।

অনুরুপভাবে মুঠোফোনে প্রেমিকার ডাকে সাড়া দিতে গিয়ে বুধবার (৭ ফেব্রুয়ারী) রাতের অন্ধকারে কাউছার জাহানের বাড়িতে যান প্রেমিক রাশেল। ওইসময় এলাকার বেরসিক জনতা কৌশলে আটক করেন ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মগনামা পাড়ার গিয়াস উদ্দিনের ছেলে প্রেমিক রাশেলকে। এরপর ঘটনাটি জানানো হয় বদরখালী ইউনিয়ন পরিষদের ৪নম্বর ওয়ার্ডের সদস্য রোকন উদ্দিন খোকাকে। ইউপি সদস্য ওইসময় তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত স্থানীয় জনগনের সামনে ছেলে ও মেয়ের পরিবার সদস্যদেরকে ডেকে পাঠান। উভয়ের পরিবার উপস্থিত হলে বিষয়টি নিয়ে তাদের মতামত নেন। পরে দুইপক্ষ দুইজনকে বিয়ে দিতে সম্মত হন। দুইপক্ষের কথা মতো গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) প্রকাশ্যে জনগনের উপস্থিতিতে প্রেমিক যুগলের বিয়ের কাজ সম্পাদন করা হয়। ওইসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য, বর-কণের পরিবার সদস্য ও স্থানীয় শ্রেণী-পেশার নাগরিক।

বদরখালী ইউনিয়ন পরিষদের সদস্য রোকন উদ্দিন খোকা বলেন, বর-কণের বিয়েতে উভয়ের পরিবারের সম্মতিক্রমে পাঁচলাখ টাকার দেনমোহর ধার্য্য করা হয়। বিয়ের রেজিষ্ট্রারে আড়াই লাখ টাকা নগদ ও আড়াই লাখ টাকা বকেয়া লিপিবদ্ধ করে উপস্থিত নিকাহ রেজিষ্ট্রার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...