প্রকাশিত: ৩১/০৫/২০২২ ৮:১৬ এএম

মহেশখালী উপজেলার আদিনা ঠাকুরতলা এলাকায় রাতে নিখোঁজের পর দুপুরে পাহাড়ের জিরি থেকে জীবন হরি দে এর পুত্র শিপ্লব কান্তি দে (১৬) বছর বয়সের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে।

সোমবার ৩০ শে মে বিকেলে ছোট মহেশখালী এলাকার ১নম্বর ওয়ার্ডের পশ্চিম না’কাটা জিরিছড়া নামক পাহাড়ের জিড়ি থেকে মহেশখালী থানা–পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত ওই ব্যক্তির নাম শিপ্লব কান্তি দে। তিনি উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামের বাসিন্দা এবং মোবাইল ইলেকট্রনিক্স দোকানের কর্মচারী ছিলেন। তাঁর বাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার দূরে লাশটি উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিপ্লব কান্তি দে গত বুধবার সকালে বোনকে নিয়ে মহেশখালী হাসপাতালে উদ্দেশে ঘর থেকে বের হন। এরপর তিনি আর ঘরে ফেরেননি। পরিবারের ধারণা, তাঁকে হত্যা করে পাহাড়ে নিয়ে লাশ ফেলে দেওয়া হয়েছে। তবে নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায় আজ সকালে পানের বরজে কাজ করতে পথে একটি লাশ দেখতে পান। স্থানীয় চেয়ারম্যানকে অবিহিত করলে, তিনি মহেশখালী থানাকে জানালে পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হাই-পিপিএম বলেন, গলাকাটা লাশটি পাহাড়ের জিরি হতে উদ্ধার করি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে। পরিবারের পক্ষ থেকে মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer