প্রকাশিত: ০৫/০২/২০১৮ ৯:১৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:০২ এএম

গত সপ্তাহে পাকিস্তানের রাজাবাঁধে ধুমধাম করে বিয়ে করেন হানান বুখারি নামের এক পাকিস্তানি সাংবাদিক। এদিনও অফিস থেকে ছুটি পাননি বুখারি। তাই নিজের বিয়ের পুরো অনুষ্ঠান লাইভ সম্প্রচার করেন তিনি। চ্যানেল কর্তৃপক্ষ এই ভিডিও ইউটিউবে আপলোড করলে তা ভাইরাল হয়ে যায়। এটি ফেসবুকেও ভাইরাল হয়। দেড় লাখেরও বেশি বার ভিডিওটি দেখা হয়েছে বলে জানা গেছে।

যুদ্ধবিধ্বস্ত বধ্যভূমি থেকে শুরু করে সমাজের অবক্ষয়ের চোরাবালিতে দাঁড়িয়ে ভ্রুক্ষেপহীন খবর পরিবেশনই একজন জাত সাংবাদিকের পেশা। আর সংবাদ পরিবেশনের নেশাই তাকে ছুটিয়ে নিয়ে যায় অবিরাম। নিজের বিয়েটাই যদি খবরের গ্রাউন্ড-জিরো হয়, তবে কেমন হবে? আর নববধূ যদি হন সেই খবরের মূল আকর্ষণ! এমনই এক অভিনব সংবাদ পরিবেশন করলেন সিটি-৪১ নামের নিউজ টেলিভিশনের সাংবাদিক হানান বুখারি।

বিয়ের সাজেই বুম নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েন হানান বুখারি। বুখারি বুম হাতে স্ত্রীকে প্রশ্ন করেন, ‘কেমন লাগছে আপনার?’
বুখারি বলেন, ‘আজ আমার বিয়ে, ভীষণ খুশির দিন। প্রেম করে আমরা বিয়ে করছি। স্ত্রীর কাছেও দিনটি ভীষণ স্পেশ্যাল।’

বিয়ের আয়োজন সম্পর্কে জানতে চাওয়া হলে কনে বলেন, ‘আমার প্রথম ইচ্ছে পূরণ করার জন্য খুব ভাল লাগছে। সারাজীবন এভাবেই আপনাকে পাশে পেতে চাই।’

বিয়ের অনুষ্ঠানে কনের পছন্দের স্পোর্টসকার ও বাইক নিয়ে আসেন বরপক্ষের লোকেরা।

তথ্যসূত্র: জি-নিউজ

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...