ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৭/২০২৪ ২:৩৬ পিএম

বগুড়ার শেরপুরে ছিনতাই হওয়া বাসের জানালা দিয়ে লাফ দিয়ে মাথায় আঘাত লেগে ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী সানজিদা আকতার স্বর্ণা (২১) মারা গেছেন।

যাত্রীবেশী ছিনতাইকারী বুধবার (১৭ জুলাই) দুপুরের দিকে উপজেলার ধনকুন্ডি এলাকায় খাবার হোটেলের সামনে থেকে বাসটি ছিনতাই করে।

শেরপুর থানার পরিদর্শক (ইন্সপেক্টর, তদন্ত) কামাল হোসেন ও হাইওয়ে পুলিশ শেরপুর থানার পরিদর্শক (ইন্সপেক্টর) আবুল হাশেম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী মির্জাপুর এলাকায় চলন্ত বাস থেকে রাস্তায় লাফ দেন। ছিনতাইকারী বাসটি চালিয়ে শাজাহানপুরের বনানীর লিচুতলা এলাকায় ফেলে পালিয়ে যান। পরে পুলিশ বাসটি উদ্ধার ও ছিনতাইকারী রনি মোল্লাকে (২৫) বাড়ি থেকে গ্রেফতার করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সানজিদা আকতার স্বর্ণা বগুড়া শহরের নিশিন্দারা উপশহরে স্নিগ্ধা আবাসিক প্রকল্পে বসবাসকারী আবদুর রউফ তালুকদারের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডিতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এআইইউবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষে পড়তেন। কোটাবিরোধী আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয় ছুটি দেওয়ায় স্বর্ণা শাহ ফতেহ আলী পরিবহনের বাসে বগুড়ার বাড়িতে ফিরছিলেন।

পথিমধ্যে বেলা ১টার দিকে বাসটি বগুড়ার শেরপুরের ধনকুন্ডি এলাকায় ফুড ভিলেজে দুপুরের খাবারের বিরতি দেওয়া হয়। বাসে তিন জন বয়স্ক নারী ও স্বর্ণা ছিলেন। চালক ও সুপারভাইজার দরজা খোলা রেখে হোটেলে খেতে যান। এ সময় ওই বাসের যাত্রীবেশী ছিনতাইকারী বগুড়ার শাজাহানপুরের বেতগাড়ি এলাকার রাজ মোল্লার ছেলে রনি মোল্লা বিকল্প চাবি দিয়ে বাস স্টার্ট দিয়ে বগুড়ার দিকে পালিয়ে যান। পথিমধ্যে শেরপুরে মির্জাপুর এলাকায় বাস পৌঁছলে স্বর্ণা বাসটি ছিনতাই হয়েছে বলে চিৎকার করেন ও জানালা দিয়ে মহাসড়কে লাফ দেন। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, যাত্রীবেশী ছিনতাইকারী রনি মোল্লা বাসটি তার থানা এলাকায় বনানীর লিচুতলা এলাকায় ফেলে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে বাসটি উদ্ধার ও বেতগাড়ি এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, নিহত ওই শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতার বাসচালক রনি মোল্লা তাদের হেফাজতে রয়েছে। বুধবার বিকাল পর্যন্ত এ ব্যাপারে মামলা হয়নি।

পাঠকের মতামত

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer