প্রকাশিত: ১২/০৩/২০১৯ ৩:৫৮ পিএম

ডেস্ক রিপোর্ট::
বাংলাদেশ ছাত্রলীগকে গুজবের সংগঠন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

এছাড়া ঢাবি প্রশাসনকে ছাত্রলীগের অপকর্মের সহযোগী বলে মন্তব্য করেন তিনি।

ভিপি নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার ক্যাম্পাসে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

নুর বলেন, ছাত্রলীগ হলোএকটা গুজবের সংগঠন। তারা সব সময় শুধু গুজব ছড়ায়।

ডাকসু নির্বাচনের সময় যারা সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীদের ওপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার দাবি জানান কোটা সংস্কার আন্দোলনের এ নেতা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাকসু ভিপি বলেন, ডাকসুর ভিপি এবং সমাজসেবা সম্পাদক পদ ছাড়া বাকি সব পদে পুনরায় নির্বাচন দিতে হবে। ডাকসুর ভিপি এবং শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে কীভাবে সেই নির্বাচন করা যায় তা নির্ধারণে প্রয়োজনে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বসা হবে।

তিনি বলেন, কারচুপি তো অনেক হয়েছে। ডাকসু ফল ঘোষণা নিয়ে অনেক নাটক হয়েছে। আমি ঘোষণা দিচ্ছি সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রলীগ একটা সদস্য পদেও জয়ী হতে পারতো না।

ভিপি ও সমাজসেবা সম্পাদক পদ ছাড়া বাকি পদগুলোতে যদি পুনরায় সুষ্ঠু নির্বাচন হয় আর সেখানে ছাত্রলীগ একটি পদেও জয় লাভ করে তাহলে ভিপি পদ থেকে পদত্যাগ এবং ঢাবির ছাত্রত্ব প্রত্যাহারেরও ঘোষণা দেন তিনি।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...
Single Page Footer