প্রকাশিত: ১৭/০৩/২০১৮ ৯:৫৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৯ এএম

ডেস্ক নিউজ:
বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহন করতে গিয়ে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ নেতাদের হাতে লাঞ্চিত হলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী। আজ ১৭ মার্চ সকালে কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে এমন ঘটনা ঘটায় কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কলেজ প্রশাসনের দাওয়াতে সকালে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী কলেজ অনুষ্ঠানে যান। এসময় বক্তব্যে তাঁর (নাজনীন) নাম ঘোষনা করলে কলেজ সাধারন সম্পাদক শাখায়াত হোসেন হট্টগোল শুরু করে নাজনীন সরওয়ারকে মারতে তেড়ে আসেন। এসময় উশৃঙ্খল ছাত্রলীগ নেতারা নাজনীন সরওয়ার কাবেরীর বিরুদ্ধে কু-রুচিপূর্ণ সেøাগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তাকে শারীরিক হেনেস্তা করে ছাত্রলীগ নেতারা। পরে কাবেরী বাধ্য হয়ে অনুষ্ঠান ত্যাগ করেন ।

নাজনীন সরওয়ার কাবেরী বলেন,আমি মঞ্চে ওঠার সময় চেয়ার হাতে নিয়ে মারতে আসেন কলেজ সভাপতি জাকের হোসেন ও সাধারন সম্পাদক শাখায়াত হোসেনের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাস। এসময় তারা হুমকি দিয়ে বলেন,আমাকে কুটে টুকরা টুকরা করে ফেলবে। ছাত্রলীগ নামে এরা সন্ত্রাসী ।এদের নেতৃত্বে কলেজের জমি দখল হয়। আমি তার প্রতিবাদ করায় তারা ক্ষীপ্ত হয়ে আমাকে গালিগালাজ ও মারতে তেড়ে আসে। আজ জাতিরজনক বঙ্গবন্ধুর জন্মদিন। ওইদিনে তারা কলেজে এমন ঘটনা ঘটিয়েছে তা দু:খজনক।তাদের হাতে শিক্ষকও জিম্মি।

এ ব্যাপারে কলেজ সভাপতি জাকের হোসেন বলেন, ওনাকে (নাজনীন) অনুষ্ঠানে দাওয়াত দেয়া হয়নি।ওনি সাবেক নেতাদের পক্ষ নিয়ে অনুষ্ঠানে এসে আমাদের বিরুদ্ধে কথাবার্তায় বলায় এমন ঘটনা ঘটেছে। ঘটনায় আমাদের হাত নেই।আমাদের এন্ট্রিরা ষড়যন্ত্র করে ওনাকে নাজেহাল করলে এটার দায়ভার আমাদের নই।

এদিকে ওই ঘটনায় কলেজ ছাত্রলীগ ও কাবেরী কক্সবাজার প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলন করেছেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...